ফারহানা আক্তার ,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদরে ৫ম শ্রেণি পড়ুয়া নিজ মেয়েকে বাবা কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক নর পিচাশকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামীকে শুক্রবার (৮সেপটেম্বর) ক্ষেতলাল নিশ্চিন্তা বাঘোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ক্ষেতলাল নিশ্চিন্তা বাঘোপাড়া বাবু মিয়ার ছেলে সাইফুল ইসালাম (৪২)

থানায় দেওয়া অভিযোগ থেকে যানা গেছে, ওই ব্যক্তির স্ত্রীসহ শহরের তাঁতিপাড়া রেল বস্তিতে দুই শতক জায়গা কিনে টিনশেটের বাড়ি করে বসবাস করেন৷ সাইফুলের স্ত্রী হোটেল শ্রমিক প্রতিদিনের ন্যায় গত (৬ আগস্ট) সন্ধায় ৬ :ঘটিকার সময় বাড়ি ফিরে দেখতে পান বাড়ীর মেইন গেট বন্ধ করে, আসামী সাইফুল মেয়েকে ঘরের ভিতরে নিয়ে খাটের উপরে সোয়াইয়া মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে৷ মেয়ের চিৎকার শুনে স্ত্রী এগিয়ে আসলে আসমাী তাকে বিভিন্ন ভয়ভিত দেখিয়ে ঘটনা গোপন রাখতে বলে। মেয়ে সব ঘটনা তার মাকে জানালে পরিবারে সংগে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে শহরের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া খারাপ কাজের বিচার চাই। মেয়ে বিষয়টি আমাকে জানায়। এরপর আমি থানায় অভিযোগ জানালে পুলিশ আমার স্বামীকে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন