ঢাকা প্রতিনিধি:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ফটো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আজ (১৮ নভেম্বর ২০২৫) সমাপ্ত হয়েছে। ১৬ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সারাদেশের মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিকেলে পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আধুনিক সাংবাদিকতায় ফটো জার্নালিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছবির মাধ্যমে পাঠকের কাছে বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নত করার লক্ষ্যেই পিআইবির এ উদ্যোগ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রেমিং, কম্পোজিশন, ফিল্ড রিপোর্টিং, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ছবি তোলা, আধুনিক ক্যামেরা ব্যবহারের কৌশলসহ ফটো সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষকবৃন্দ, কর্মকর্তারা ও অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন