ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদক বিরোধী অভিযানে ১৫২বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই মাদক কারবারির নাম মোঃ অহিদুল হক(৩৬)। তিনি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের যতিন্দ্র নারায়ন মৌজার টুংটুঙ্গির‌ চড় গ্রামের মৃত ছোলজার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে অহিদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বসতবাড়ি ও ঘর সংলগ্ন আশপাশে তল্লাশি চালিয়ে ১৫২বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় অহিদুল হককে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, ধৃত আসামির বিরুদ্ধে পূর্বের ৬টি বি-ক্যাটাগরির মাদক মামলা রয়েছে। আবারও তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *