কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে মোছাঃ ইতি খাতুন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ছয়ানী পাড়া এলাকার ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইতি খাতুন উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছয়ানী পাড়া গ্রামের মোঃ এরশাদ আলীর মেয়ে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ কবীর পানিতে ডুবে কন্যা শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,বাড়ীর পাশে নদী থাকায় প্রায় দিনই এখানকার বাচ্চারা বালু, কাঁদা নিয়ে খেলা করে। অনেকে নদীতে গোসল করে। ইতি খাতুনও আজ বন্ধুদের সাথে ধরলা নদীর তীরে খেলতে যান। তীরের কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। এ পরিস্তিতিতে সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে খোঁজা খুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে,উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে।

ওসি ইমতিয়াজ কবীর বলেন,ব্রহ্মপুত্রের শাখা নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *