রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডারে ভুরুঙ্গামারী,কচাকাটা ও নাগেশ্বরী এরিয়ার ঘটকদের নিয়ে ঘটক সমাবেশ ও কমিটি গঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে ভুরুঙ্গামারী,কচাকাটা ও নাগেশ্বরী এরিয়ার পেশাদার ঘটকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ঘটক মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রউফ , সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সদস্য নুর আলম। ঘটক সমাবেশে বক্তারা বলেন ,ঘটকালী একটি মহান পেশা,ঘটকালীর পাশাপাশি মানুষের কল্যাণ হয় এমন কাজ করতে হবে এবং কন্যা বা বর পক্ষের সাথে কোন ক্রমে প্রতারনা করা যাবে না। কোন ঘটক বর কনে পক্ষের লোকজন দ্বারা অন্যায়ভাবে লাঞ্চনার শিকার হলে সম্মিলিতভাবে প্রতিবাদ করা, সমিতির সদস্য ঘটকদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান, পাত্র-পাত্রী উভয় পক্ষে থেকে যুগোপযোগী হারে “ঘটক ফিস” আদায় করা। বর্তমান ডিজিটাল যুগে ঘটকালীকে ডিজিটালাইজেশন ও প্রযুক্তিমুখী করার ওপর গুরুত্বরোপ করে তিনি বলেন, প্রত্যেক ঘটককে স্মার্টফোন ব্যাবহার করা দরকার, এর ফলে পাত্র-পাত্রীর ছবি এতে সংরক্ষিত রাখতে পারবেন। একই সঙ্গে নিজস্ব ই-মেইল, ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ আইডিও থাকা দরকার। বিভিন্ন খাটা-খাটনি ও দৌড়াদৌড়ি করে একটা বিয়ে সংগঠিত করে দেয়ার পর অনেক সময় ঘটকরা ন্যায্য পারিশ্রমিক পায় না। তাই সমিতি গঠন এর ফলে ঘটকদের অধিকার আদায় সহজতর হবে।
সমাবেশ শেষে ভুরুঙ্গামারী,কচাকাটা নাগেশ্বরী এরিয়ার ঘটক সমিতি পরিচালনা করতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে মোহাম্মদ হযরত আলী,সহ সভাপতি পদে মোহাম্মদ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইসমাইল হোসেন,যুগ্ন সম্পাদক পদে মোহাম্মদ বেলাল হোসেন , সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: আব্দুর রউফ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শফিকুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে মোছাম্মত শাহানাজ পারভীন, তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ মোর্শেদ ব্যাপারী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আয়নাল হক, )দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সুরুজ মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়। ঘটক সমিতি ভুয়া কাজীর ভুয়া বিবাহ নিবন্ধন ও বাল্য বিবাহ বন্ধকরণে বিশেষ ভুমিকা রাখবে বলে সমিতির উপদেষ্টা মন্ডলীরা অভিমত ব্যক্ত করেন। ঘটক সমাবেশে ভুরুঙ্গামারী কচাকাটা ও নাগেশ্বরী এরিয়ার প্রায় অর্ধশতাধিক ঘটকরা উপস্থিত ছিলেন।
