oplus_2

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোবাশে^রুল ইসলাম রাশেদ, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার দশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *