oplus_2

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখা এ আয়োজন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম ১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা মো. আনোয়ারুল ইসলাম, জামায়াতের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন ও ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী ইউনিয়ন আমির মো. মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।

এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী চুড়ান্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *