ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিআর মামলা নং–১১৫/২৫ (ভূরু)-এর পলাতক আসামি মোঃ মোহিবুল্লাহ দীপু (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ হাসান আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালত থেকে নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছিল। প্রায় প্রতি মাসেই ওয়ারেন্ট আসায় তাকে গ্রেপ্তারে পুলিশকে ব্যাপক হিমশিম খেতে হচ্ছিল। ওয়ারেন্টের খবর পেলেই তিনি আত্মগোপনে চলে যেতেন বলে জানা যায়।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

