এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ‘ক’ তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের পুন: বাছাই কমিটির সভাপতি মনোনীত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
বাংলাদেশ সরকারের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক উপ পরিচালক প্রশাসন ও অর্থ(উপ সচিব) মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত স্বারক নং-৪৮.০২০০০০.০০৫.০০. ১৭. ১৪(অংশ)-৭৪ প্রেস বিজ্ঞপ্তিতে ২ সেপ্টেম্বর ২০২১ বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানকে সভাপতি মনোনীত করা হয়েছে।

সভাপতি মনোনীত হওয়ায় লিয়াকত আলী খান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরের অধিনে সুন্দরবন সাব সেক্টরে যুদ্ধকালিন স্টুডেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিনকারা দেশ মাতৃকার টানে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সার্বক্ষনিক নিজেকে নিয়োজিত রেখেছি। এ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডার দায়িত্ব পালন করছি। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। জীবনের শেষ প্রান্তে এসে সেদিনের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি আজও কাদিয়ে বেড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন