মো: নাজমুল হুদা মানিক ॥ মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় ময়মনসিংহের কৃষ্ণচুড়া চত্বরে বিজয় পতাকা সমাবেশ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলহাজ¦ কে. এম. খালিদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এহতেশামুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব প্রফেসর ডা: এম এ আজিজ, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ডা: শেখ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট এ. বি. এম. নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ড. সেলিনা রশিদ, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো: আল আমিন, সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় পতাকা সমাবেশে উপস্থিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি মাহমুদ আল মামুন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
