ইব্রাহিম আলী সবুজ,রাজারহাট থেকে
রাজারহাটে শুক্রবার ১৯ সেপ্টেম্বর বাদ মাগরিব
উপজেলার ছিনাই ইউনিয়নের বটতলা আমিন বাজারে মাদককে না বলি,মাদকমুক্ত সমাজ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন। মহিধর যুব সমাজ ও সর্বস্তরের জনগণের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম। তার বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। প্রতিটি পাড়ায় মহল্লায় নজরদারি বাড়াতে হবে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
