রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুরে উপজেলার মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আনিসুর রহমান(৪৪) নামের একজনকে মাদক সহ আটক করেছে থানা পুলিশের একটি দল।

শনিবার দিবাগত রাতে রাজীবপুর থানা পুলিশ মাদক বিরোধী ওই অভিযান পরিচালনা করে।এসময় আনিসুর রহমানের বাড়িতে তল্লাশি চালানো হলে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, নগদ ১৫২০ টাকা, ২ টি মুঠোফোন এবং গাঁজা পরিমাপ করার নিক্তি জব্দ করে পুলিশ।

রাজীবপুরে সদর ইউনিয়নে মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাদক সহ আটকৃত আনিসুর রহমানের পিতার নাম ময়নাল হক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম বলেন,আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *