মো পেয়ার আলীম (ঠাকুরগাঁও প্রতিনিধি) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামের সরকারী রেকর্ডকৃত রাস্তায় পাকা দেয়াল নির্মান কাজ শেষ করা হয়েছে | সরেজমিনে গিয়ে দেখে জানা গেছে ঐ গ্রামের পশির উদ্দিন ও তার ভাই গাজর আলি গত ৬ জানুয়ারী সোমবার মিস্ত্রি বেলালকে নিয়ে গ্রামে প্রবেশের রেকর্ডিয় রাস্তায় তাদের বাড়ির সীমানা প্রাচীর হিসাবে একটি পাঁকা দেয়াল নির্মান কাজ শুরু করেন | ঐ দেয়ালটি নির্মানের সময় হাসিমউদ্দীন সহ কয়েকজন গ্রামবাসি মিলে নির্মানকাজে বাধা দেন কিন্তু উদ্ভট,অশিক্ষিত, পশির,গাজর আলি গ্রামবাসির কথা তোয়াক্কা না করে নির্মান কাজ চালিয়ে যান | গ্রামবাসীরা ঐ এলাকার ইউ পি সদস্য ফারুককে বিষয়টা জানালে তিনি এ বিষয়ে কর্ণপাত না করে এড়িয়ে যান | উপায় না পেয়ে ইয়াহইয়া, মানিক, সোহেল,শাহেদ ও অন্যরা ৭ জানুয়ারি থানায় অভিযোগ করেন | অভিযোগ পেয়ে এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে যান এবং কাজ বন্ধ করে দেন কিন্তু উদ্বাস্তু সমাজের মানুষগুলো প্রশাসনকে তোয়াক্কা না করে পরে দিন আবার নিজে মিস্ত্রি সেজে দেয়াল নির্মান কাজ শুরু করেন | গ্রামবাসি থানায় ভরসা না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন প্রেরণ করেন | তিনি বিষয়টি রাজবাড়ি তহসিলদার রহমত আলির উপর অর্পন করেন | তহসিলদার রহমত ম্যাপ আমিন নিয়ে রাস্তা মাপ দিলে দেখা যায় শুধু দেয়াল না বাথরুম ঘরগুলোর মাঝখান থেকে রেকর্ডকৃত রাস্তায় পরেছে | গ্রামবাসিররা জনগনের সুবিধার্থে সরকারী রেকর্ডকৃত রাস্তার উপর নির্মিত প্রাচীর ও ঘরগুলো অপসারন করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

