এশিয়ান বাংলা নিউজ:
কুড়িগ্রামের নাগেশ্বরীর তরুন সাংবাদিক,প্রেস ক্লাব নাগেশ্বরীর সদস্য ও শিক্ষক মোসলেম উদ্দিনের রোগমুক্তির জন্য সারাদেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন”এশিয়ান বাংলা নিউজ ” পরিবার।
সাংবাদিক মোসলেম উদ্দিন দীর্ঘদিন থেকে এশিয়ান বাংলা নিউজ,দৈনিক সাতমাথা ও দৈনিক ডেসটিনি পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি মহান শিক্ষকতা পেশায় জড়িত।গত কয়েকদিন পুর্বে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে নিউরো সার্জন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান রগের মধ্যে টিউমার হওয়ায় আকস্মিক রক্তপ্রবাহে বাঁধা প্রাপ্ত হয়ে দুপা অবশ হয়েছে।তিনি বর্তমানে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তির অপেক্ষায় রয়েছেন । তার দ্রুত রোগমুক্তির জন্য এশিয়ান বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়।
