লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপি জামাতের ঢাকা হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে শ্রমিকলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামিলীগ।
শনিবার বিকালে মহেন্দ্রনগর আঞ্চলিক কমিটির ব্যানারে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা – বুড়িমারী মহা সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় আওয়ামিলীগ ও এলাকার কয়েকশত নারী পুরুষ অংশ নেন।
পরে মহেন্দ্রনগর বাজারের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, সম্পাদক আহসান হাবিব, হারাটি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আবুল কাসেম, গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন প্রমূখ।
উল্লেখ, বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের ছুরিকাঘাতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ চার জন আওয়ামিলীগ নেতা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান। নিহত জাহাঙ্গীর জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য ও বাফা সার গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক।
এ ঘটনায় নিহতের বাল্যবন্ধু আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *