এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
১৭ই মার্চ (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে র্যালী, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহাবুব উল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার সুধী সমাজ।
এর আগে সকালে আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা আহমেদ শাহ্, সহ-সভাপতি মেরাজ উদ্দিন মিলিটারী, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শেখ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ধীমান দাস ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী বৃন্দ।

