ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি’র আটক করা গরুর চরা হারে মূল্য নির্ধারণ করায় আপত্তি জানিয়েছেন এলাকার ক্ষুদ্র গরু ব্যবসায়ীরা।
জানাগেছে উপজেলার সীমান্ত এলাকার ৯টি বিওপি’র মধ্যে বর্তমানে দিয়াডাঙ্গা, ময়দান, পাথরডুবি এবং বাগভান্ডার সীমান্ত পথে ব্যাপক হারে অবৈধ পথে ভারতীয় গরু আমদানী করা হচ্ছে। বিভিন্ন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা কঠোর হস্তে চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব বিওপি’র সদস্যরা প্রায় প্রতিদিনই চোরাচালানীর গরু আটক করছেন। নিয়মিত নিলাম ডাকের মাধ্যমে সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব আয় হচ্ছে। কিন্তু এলাকার ক্ষুদ্র গরু ব্যবসায়ীদের দাবী যে, বিজিবি কর্তৃক আটককৃত গরুগুলোর সিজার মূল্য অধীক হারে নির্ধারণ করা হয়। এ কারনে তারা নিলাম ডাকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ফজলুল হক, আজিজুল হক, খয়বর প্রমূখ গরু ব্যবসায়ীরা বলেন যে, আমরা সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বিজিবি’র আটককরা গরু দু’টাকা আয়ের আশায় নিলাম ডেকে প্রায়ই লোকসানের সম্মুখীন হচ্ছি। আটককৃত গরুগুলো বেশ কিছুদিন বিওপি’তে থাকার দরুন অসুস্থ-স্বাস্থ্যহীন হয়ে পড়ে। এদিকে সিজার মূল্যের ৫০% নিলাম ডাক এবং ভ্যাটসহ যে মূল্য পড়ে সে তুলনায় নিলাম ডেকে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই তারা বিজিবি’র উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন যে, আটক করা গরুগুলোর সরকারী দাম ন্যায্য ভাবে নির্ধারণ করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *