ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  
ভূরুঙ্গামারী উপজেলার ফুলকুমার নদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাটেরকুটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 জানা গেছে, ওই গ্রামের আঃ হামিদের কন্যা সাদিয়া আক্তার (৫) ও জাহিদুল ইসলামের কন্যা জুঁই মনি (৫) দুপুরে ফুলকুমার নদে গোসল করতে যায় এবং গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়।

সাদিয়ার দাদা আমান উদ্দিন ও জুঁইয়ের নানা হানিফ মন্ডল জানান, দুপুরে সাদিয়া ও জুঁইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পর ফুলকুমার নদে বাঁধ দিয়ে তৈরী করা পুকুরের তাদের ব্যবহৃত জামা-কাপড় পড়ে থাকতে দেখা যায়। এতে সন্দেহ হয় তারা পুকুরে ডুবে গিয়েছে। পরে সেই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 জানা গেছে, শুক্কুর, সোবাহান ও রাজ্জাক নামের তিন ব্যক্তি ফুলকুমার নদে বাঁধ দিয়ে পুকুর বানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানা ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সম্ভবত শিশু দুটি  ফুলকুমার নদের বাঁধ দিয়ে তৈরি করা পুকুরে গোসল করতে গিয়েছিল। পানির গভীরতা বেশি থাকায় ডুবে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন