
ফুলবাড়ি(কুড়িগ্রা) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬০ টি পরিবারের মাঝে ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
রবিবার দুপুরে হোম কোয়ারেন্টান থাকা প্রবাসীরাসহ উপজেলায় কর্মহীন,অসহায় ও দুঃস্থ গরীব পরিবারের মানুষদের বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা সতর্কতায় দেশব্যাপী অঘোষিত লকডাউনে কার্যত বেকার হয়ে গেছে এ মানুষগুলো।
তাদের পরিবার প্রতি ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ৫ কেজি আলু ও ২টি করে সাবান দেয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা,হারুন-অর-রশিদ,ইউপি সদস্য এরশাদুল হক,শান্তাদুল ইসলাম ও আতিকুর রহমান নয়ন প্রমুখ।
