ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ ম বিলকিস বেগম(২৬) কে আটক করেছে । বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের বসতঘর হতে ইয়াবার এ চালান সহ তাকে আটক করে থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কনস্টেবল নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কে অভিযান চালিয়ে
বিলকিস বেগম(২৬) কে ৫শ পিস নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিলকিস বেগম ঝালকাঠি শহরের মাদকসম্রাট রাজার স্ত্রী বলে জানা গেছে । এবং মাদক সম্রাট রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। ডিবি ওসি ইকবাল বাহার খান এ উদ্ধার অভিযানে সার্বিক তত্তাবধানে ছিলেন।

