মোছাঃ ইয়াছমিন সুলতানা, বিশেষ প্রতিনিধি।
ময়মনসিংহ সদরের ভাবখালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউএনও।।
ময়মনসিংহ সদরের ভাবখালীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউএনও।।
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা সরাসরি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

১৬ই সেপ্টেম্বর বুধবার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তিনি। বন্যার পানি কমকেও ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গন ধরেছে, বিশেষ করে ভাবখালী পুরাতন বাজারের দক্ষিণ পাশ্ববর্তী আব্দুল হাতেমের বাড়ী সহ ৩/৪টা বাড়ীর প্রায় ২০০শত পরিবারের শেষ সম্ভল বাড়ীভিটা ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।

যার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক শতাধিক মানুষ, ভাঙ্গনের কারণে ঘরবাড়ী,পোল্ট্রি ফার্ম,গো ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাচ্ছে। এমন খবর শুনে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম । এসময় সাথে ছিলেন-ভাবখালী ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ইউএনও ভাঙ্গন ঠেকাতে তড়িৎ গতিতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন সহ ক্ষতিগ্রস্ত দের সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও একই দিনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম দুর্ণীতি অনিয়ম মুক্ত করে সদরকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত উপজেলা দেওয়ার লক্ষে উপজেলার ঘাগড়া ও ভাবখালী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *