ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ০৪ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের কালিরপাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়,ওই এলাকার আব্দুল হামিদের ছেলে রেজাউল করিম ৯৩ শতক জমি কবলা দলিল মুলে ক্রয় করে পুকুর তৈরী করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে ওয়াসীম আলী ওই জমির মালিকানা দাবী করলে বিরোধ শুরু হয়।
ঘটনার দিন বিকালে ওয়ামিস আলী লোকজন নিয়ে বিরোধপুর্ণ পুকুর পাড়ে ছাপড়া ঘর তুলতে গেলে রেজাউল ও তার ভাই বাধা দেয়। এতে বাকবিতন্ডতার একপর্যায়ে ওয়াসিমের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রেজাউল ও তার ভাইকে ধাওয়া দেয়। তারা দৌড়ে নিজ বাড়ীতে আশ্রয় নিলে ধাওয়াকারীরা তাদের বাড়ীতে ঢুকে বাড়ীঘর ভাংচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নারীসহ ৪ জনকে গুরতর জখম করে।
আহতরা হলেন, রেজাউল করিম (৫০) স্ত্রী লাকী বেগম (৪৫) ভাই রেসকে দেওয়ান (৪০) স্ত্রী লাভলী বেগম (৩৫)।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
