নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধায় নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিভিন্ন কোম্পানীর সরকারি ট্যাক্সমুক্ত ডক্টর স্যাম্পল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও জেলা মার্কেটিং অফিসার শাহ মোয়াজ্জেম হোসেন।
এ অভিযানে গাইবান্ধা শহরের কাচারী বাজারে দু’টি দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ।
এর মধ্যে মোশাররফ মেডিকেল স্টোরে ৫ হাজার টাকা ও নাজমা মেডিকেল স্টোরে ২ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বাজারের কিছু ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ছিল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি ।
