সোহেল রানা: কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে নির্মিত মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণ করা তরুণ ইয়াসিন নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা জেলার গোয়েন্দা পুলিশ। গতকাল ৭ ই আগস্ট শনিবার রাতে পুলিশি অভিযান চালিয়ে আটক করা হয় টিকটক নির্মাতা যুবককে। তার লাইকি সহযোগী যুবতীকেও খুঁজছে পুলিশ। তাদের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টিকটক ভিডিও টি নজরে আসে মুসল্লিদের। এনিয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুসুল্লিরা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নান্দনিক ও অবয়বের একটি মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দি বাসিকে। ওই মসজিদের বারান্দায় আঙ্গিনায় অচেনা দুই তরুন-তরুনী টিকটক ভিডিও বানিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে ক্ষুব্দ প্রক্রিয়া জানায় মুসুল্লিরা। মুসল্লিদের অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানা তার ব্যবহৃত আইডি থেকে ওই তরুণ-তরুণীদের পরিচয় চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। পরে পরিচয় মেলে টিকটকার তরুণের, গোপন সংবাদের ভিত্তিতে আটক করে রবিবার সকালে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রেস কনফারেন্স করে ইয়াসিনকে আটকের বিষয়টি মিডিয়াকে জানান, পরে টিকটকার ইয়াসিনকে মিডিয়ার সামনে হাজির করেন।
