জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। সোমবার বিকেলে শহরের সরদাপাড়াস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর শহর বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর শহর শাখার আহ্বায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
এছাড়াও জামালপুর শহর বিএনপির যুগ্মআহ্বায়ক মাইন উদ্দিন বাবুল, মোমিনুর রহমান মোমিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, তরুণ হাসান কাজল, ফজলুর রহমান মিঠু, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা ও দোয়া মাহফিলে শহর বিএনপির যুগ্মআহ্বায়ক জাকির হোসেন জনি ও অন্যান্য নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
