লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৪ সেপ্টেম্বর) শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয় এ পরিচিতি সভা। পরে একের পর এক জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সদস্যদের নাম ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *