​নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার হাতে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল মিছিলে অংশ নিয়েছেন। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে “রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ”। আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে “বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী উপজেলা শাখা, কুড়িগ্রাম”।
​মিছিলটিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ২৮ অক্টোবরের বিভিন্ন ঘটনার স্মরণে নানা স্লোগান দেন এবং ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন। মিছিলটি নাগেশ্বরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন