নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের থাক্কায়এক বৃদ্ধের মৃতু হয়েছে। জানা গেছে সোমবার দুপুর অানুমানিক ২ঘটিকার সময় নাগেশ্বরী কুড়িগ্রাম প্রধান সড়কের চরাইখালি ব্রীজের দক্ষিনে ট্রাকের থাক্কায় মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃতু হয়েছে।

মৃত মকবুল হোসেন উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট বাজারের স্থায়ী বাসিন্দা। স্থানিয় ভাবে মকবুল হোসেন কবিরাজ নামে পরিচিত। স্থানীয় সদু মিয়া জানায় মৃতু মকবুল হোসেনের শশুরবাড়ী চড়াইখালি গ্রামে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সাইকেল নিয়ে রাস্তা পাড়াপারের সময় একটি চলন্ত ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃতু হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক ও তার চালককে অাটকের খবর পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *