ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোশারফ সঙ্গীয় অফিসার ফোর্সসগ পাঁচবিবি থানাধীন বাগোয়ান চারমাথা শ্যামলের মোড়ে এক আকর্ষিক অভিযান পরিচালনা করে মাতাইস মঞ্জিল এলাকার নাজমুল অাহসানের ছেলে মাদক কারবারি জয়নাল অাহসান জয় (৩৫), কে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ হাতেনাতে গেফতার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক কারবারি জয়নাল অাহসান জয়ের বিরুদ্ধে একটি মাদক কারবারি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *