স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার দুস্থ পরিবারের মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে টিউবয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদুল ইসলাম,উপ পরিচালক নুরন্নবী খন্দকার,জেলা তথ্য অফিস, আহসান হাবীব নীলু সভাপতি জেলা প্রেস ক্লাব, রাজু মোস্তাফিজ,স্টাফ রিপোর্টার জনকন্ঠ, আকতার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর মেয়র কাজিউল ইসলাম ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল কায়েস। তিনি বলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আগামীতেও কুড়িগ্রামে এভাবে বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *