মো নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ জেলা জজকোর্ট এর সাবেক অতিরিক্ত জিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ সদর কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, স্বাধীনতা পরবতী ৩নং ইউনিয়ন ময়মনসিংহ শহর আওয়ামীলীগের ২বার সভাপতি, জেলা আওয়ামী লীগের ২বার দপ্তর সম্পাদক, তৃনমুল পর্যায়ের আওয়ামীলীগের একনিষ্ঠ কমী, ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি এর পিতা অ্যাডভোকেট মতিয়ার রহমান বাচ্চু এর ২য় মৃত্যু বাষিকী উপলক্ষে ২০ সেপ্টেম্বর দুপুর ২টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ৪নং ভবনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম তারা‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট হযরত আলীর পরিচালনায় আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, জেলা জজকোর্টের জিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, সাবেক সাধারন সম্পাদক ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একএম ফজলুল হক, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ আবুল হাশেম, সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সভাপতি অ্যাডভোকেট বাধন কুমার গোস্বামী, বর্তমান সহসভাপতি অ্যাডভোকেট আলহাজ¦ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান হোসাইন আল তাজ, ময়মনসিংহ সদর কল্যান সমিতির সদস্য অ্যাডভোকেট ছাইফুল ইসলাম, অ্যাডভোকেট এম এ কাশেম, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাডভোকেট সানাউর রহমান তসলিম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার হেলাল, অ্যাডভোকেট তাজুল ইসলাম খোকন, অ্যাডভোকেট কাজী আনোয়ার হোসেন কাঞ্চন, অ্যাডভোকেট প্রয়াত মতিয়ার রহমান বাচ্চুর কন্যা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি প্রমুখ। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য গন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
