ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২১ সেপ্টেম¦র মঙ্গলবার প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন ব্যাপারী নামের এক ব্যক্তি তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে কলিমুদ্দিনের চায়ের দোকানে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়ক সফরকে উদ্দেশ্য করে বলেন নিউইয়র্কে তাকে নিউইয়র্কের বাংলাদেশী বাসিন্দারা জুতা ছুড়ে মেরেছে ও তাকে বিভিন্ন অপমান সুচক কুরুচীপুর্ন কথা বার্তা বলায় স্থানীয় লোকজন,আওয়ামীলীগ ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ধরে বসেন এবং গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।এ বিষয়ে প্রশ্ন করা হলে সদর ইউনিয়নের যুবলীগ সভখাপতি জয়নাল আবেদীন জানান,ঘটনাটি সত্য,মাননীয় প্রধান মন্ত্রীর নামে কটুক্তি আমরা বরদাশত করতে পারছিনা।এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মনজুরুল ইসলাম ,আবু হানিফ,আব্দুর রশীদ, জহির উদ্দিন ও এনামুল হক সুজন। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান,আটককৃত জয়নালের আবেদীনের বিরুদ্ধে ‘‘নিবারণ”আইনে মামলা দায়ের পুর্বক বুধবার জেলহাজতে পাঠানো হবে।
