নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারে অবস্থিত নিউ আজাদ হোমিও হলের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল ডি এইচ এম এস ডিপ্লোমা ইন হোমিও প্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা) অধ্যায়নরত ডা.আশিক হাসান রকিবের সহযোগীতায়, কুষ্টিয়ায় হোমিও প্যাথিক চিকিৎসক, সমাজকল্যান সংস্থার প্রশিক্ষন কর্মশালায় সাবেক মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মহোদয়ের নিকট থেকে হোমিও রতœ। ইন্ডিয়ার ডা.পাপরী প্রধানের নিকট থেকে এ্যাওয়ার্ড প্রাপ্ত এবং হোমিও প্যাথিক চিকিৎসক সমাজ কল্যান সংস্থার আর্ন্তজাতিক সভাপতি ইন্ডিয়ান স্বনামধন্য ডা. প্রকাশ মল্লিক এর কাছ থেকে স্বর্ণপদকসহ বাংলাদেশ হোমিও প্যাথিক চিকিৎসক, সমাজ কল্যান সংস্থা কর্তৃক একাধীকবার স্বর্ণপদক প্রাপ্ত ডা. মো: গোলাম আজম আজাদীর উপস্থিতিতে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানিয় গরীব অসহায় ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *