পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফরিদা খাতুন ও তার ছেলে অনুসন্ধানমুলক সাপ্তাহিক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক আশিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৭ আগষ্ট) বেলা ১১ টায় নীলডুমুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে। জানা যায়, নীলডুমুর খেয়াঘাটে মোটর সাইকেল চালকের সাথে ভাড়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে বুড়িগোয়ালিনীর আব্দুর রশিদ গাজীর ছেলে বাপ্পী (২২) গোলাম হাবিব (২৪) ও একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মনিরুল (১৮) জহর আলীর ছেলে জসিম (৩০) সহ আরো ৮/১০ জন মিলে সংঘবদ্ধ ভাবে এসে গাবুরা ইউ.পি মহিলা সদস্য ফরিদা খাতুন ও সাংবাদিক আশিককে বেধড়ক মারপিট করেন। সাংবাদিক আশিক ও তার মা ফরিদা খাতুন বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *