ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে স্বামী ও শ্বশুড় বাড়ির নির্যাতন সহ্য করতে না পেয়ে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা। স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন পলাতক।
ঘটনাটি ঘটেছে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডালিপাড়া নামক গ্রামে। জানাগেছে ঐ গ্রামের মোঃ আন্তাজ আলীর পুত্র আলমগীর হোসেন(২৫)এর আন্ধারীঝাড় ইউনিয়নের বামনেরকুটি গ্রামের শহিদুল ইসলামের কন্যা বৃষ্টি আক্তার(২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন যৌতুকের কারনে কারনে অকারনে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল ৯ টার সময় বৃষ্টির সাথে তার শ্বশুড়বাড়ির লোকজনের সাথে ঝগড়া হলে স্বামী আলমগীর হোসেন তাকে শারিরীক নির্যাতন করায় বিষপান করে। এসময় পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে এগিয়ে আসলে বৃষ্টির স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে জেঠা শ্বশুড় ও শ্বাশুড়ী মুমুর্ষ অবস্থায় ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানায় ঘটনাস্থলে গেলে পাড়া প্রতিবেশীরা জানায় গৃহবধুকে নির্যাতন করে হত্যার কথা বলেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
