স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম সদর ২৬ কুড়িগ্রাম ২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরাসহ নানান প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিলুপ্ত প্রায় ৩৪ প্রজাতির দেশীয় মাছের কৃত্রিম প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। একইভাবে এগিয়ে যাচ্ছে দেশে গাভী, ষাড় পালনসহ মুরগির খামার। এগুলোতে প্রতিদিন অধিক সংখ্যক পরিমাণে খাদ্যের প্রয়োজীয়তা রয়েছে। এসব খাদ্যের খাটতি পুরণে এই প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে যাবে। গতকাল শুক্রবার বাদ আছর কুড়িগ্রামের রাজারহাটের চাকিরপাশায় দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান সাফা গ্রুপের সাফা পোল্ট্রি এন্ড ফিস ফিড এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাফা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, এই প্রথম কুড়িগ্রামের রাজারহাটের মত অবহেলিত এই উপজেলায় সাফা পোল্ট্রি এন্ড ফিস ফিড মিল চালু করায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী কয়েক বছর পর এই এলাকার অনেক বেকার যুবক এখানে চাকরি করতে পারবে। একারনে আমাদের সকলকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। যাতে করে প্রতিষ্ঠানগুলো সফলভাবে এগিয়ে যায়।

নানান প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে সকলকে সাথে নিয়ে সাফা গ্রুপের এই প্রতিষ্ঠানকে সফলভাবে এগিয়ে নিয়ে সারাবছরই ফিডের মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান আব্দুস সোবহান জানান, আধুনিক ও উন্নত বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে খুব ভালোমানের পোল্ট্রি এন্ড ফিস ফিড এই ফ্যাক্টরীতে উৎপাদন করা হবে। এতে করে বিভিন্ন প্রকারের খামারীরা অনেকভাবে লাভবান হবেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ তথা সমগ্র বাংলাদেশের জন্য মান-সম্পন্ন গাভী ও ষাড়ের জন্য তিন প্রকার ক্যাটল ফিট, তিন প্রকার বয়লার ফিড, তিন প্রকারের সোনালী মুরগির ফিড, মুরগির বাচ্চার তিন প্রকার হাউস ফিড এবং বিভিন্ন মাছের প্রকারভেদে ডুবন্ত ও ভাসমান খাদ্য তৈরি হবে। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তিগত মেশিনও সংযোজন হবে এ ফ্যাক্টরিতে। তিনি বলেন, রাজারহাট এলাকায় প্রায় ৫৪ একর জায়গায় জুড়ে মৎস্য আড়ত দেয়া হয়েছে। সেখান প্রতি বছর যে মাছ উদপাদন হবে দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরসহ গোটা উত্তরাঞ্চলে মাছের চাহিদা পুরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, এছাড়া এই এলাকায় সাফা অয়েল, সাফা ড্রিংকিং ওয়াটার ও সাফা মশার কয়েল ফ্যাক্টরীও প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম এলাকার ১শ জন জনবল নিয়ে প্রথম অবস্থায় যাত্রা শুরু হলেও পরবর্তীতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সুধীজনেরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া, রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিলজামান, চাকিরপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল হক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারী, সাংবাদিক তাজিদুল ইসলাম লাল, সাফা পোল্ট্রি এন্ড ফিস ফিড এর পরিচালক আব্দুল মান্নান, কোয়ালিটি এন্ড প্রোডাকশন ম্যানেজার (কিউসি) পিএম মোয়াজ্জেম হোসেন, মার্কেটিং ম্যানেজার ফরিদুল ইসলাম, প্লেট অপারেটর বিজয় কুমার রায়, বয়লার অপারেটর আবু তালেব, প্যানেল বোর্ড অপারেটর প্রদীপ কুমার, স্টোর কিপার মমিনুল ইসলাম, ল্যাব এ্যাসিস্ট্যান্ড শাহরিয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *