আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে বিজয় মুক্ত মঞ্চ কাজের উদ্বোধন করা হয়েছে।৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরের উপজেলা পরিষদ প্রঙ্গণে মাটি কেটে কাজ শুরুর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম,।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি উপ – সহকারি প্রকৌশলী মোঃ হিজবুল্লাহ মোছারদ্দির, উপ – সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সার্ভেয়ার মোঃ ইব্রাহিম,মাঠ সহকারী প্রকৌশলী সুজন চক্র বত্তী , সামিদুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হুমায়নসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহাল লিজা বলেন, মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ ও বহন করার জন্য বকশীগঞ্জ উপজেলায় প্রথম বারের মতো মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে যা পরবর্তী প্রজম্ম মুক্তিযোদ্ধের ইতিহাস জানতে পারবে। তিনি আরো বলেন বিজয় মঞ্চের ৭টি বিষয়ে জানতে পারবে যা ৫২ র ভাষা আন্দোলন, ৭১এর মুক্তিযোদ্ধ, বাংলাদেশের প্রকৃতি বাংলা নববর্ষ, ব্যান্ড অব জামালপুর, নকশী কাথা, বাংলাদেশের ঋতু সমন্ধে জানতে পারবে।

এলজিডি অফিস সূত্রে জানাগেছে , ১৪লক্ষ ২০হাজার ২শত ৮০টাকা ব্যয়ে নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তাবাবা এন্টার প্রাইজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *