স্টাফ রিপোর্টারঃ
পাকিস্তান আমল থেকে ভুরুঙ্গামারী থেকে প্রকাশিত বার্তাবহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জয়নাল আবেদীন ভান্ডারীর পুত্র ভান্ডারী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ভান্ডারী ১০ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে ১ স্ত্রূীসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন তার পিতার বৃটিশ আমলের হাতে চালানো প্রিন্টিং মেশিনে বিভিন্ন ছাপাখানার কাজ করতেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে পরেছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
