মোঃ আশতাব হোসেন

একাতো নয় সফর সঙ্গী সাথে
ভাবগম্ভীর গতিতে এলো রাজ
এক হাতে প্রেম তার সৌরভ অন্য হাতে।

সূর্য উদয়ক্ষণে বসে বকুল বনে
আগমনি বার্তা পৌছালো দূত
যুবাদের কানে- কানে।

প্রতীক্ষিত মনে ছোটে ওরা বকুল বনে
বরিবার পিপাসার টানে
উত্তলা তরঙ্গ বেগে সৌহার্দ্য আচরণে।

তটিনী স্বস্তির নিঃশ্বাস ফেলে মহান দাতারে
নেয় যে বরণ করে।

বৃক্ষরাজি নতুন সাজে ফলের ডালা হাতে
স্বাগতম জানায় ঋতুরাজকে
সন্ধি পাতে মৌমাছি ও ভোমরের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *