মোঃ আশতাব হোসেন
নতুন এসে দরজার কড়া নাড়লে
অস্তিত্ব হারায় পুরাতন,
ডুবে যায় স্মৃতি অতীত অতলে
তৃষ্ণা করে আনয়ন।
তারা রঙ ভালোবাসে চকচকে
গুণ তুচ্ছ নেই কদর,
মুখে ছড়ায় মণি-মুক্তা বাজারে
সত্যের শক্তি কম জোর।
অগণন ভুল করে মাপে না পরিমাণ
ফুটা করে অন্যের হাঁড়ি,
পিছলে পড়ে পা ভেঙ্গে ফেলে
ভুলেরই ভাগাড় বাড়ি।
কাকের মতো চতুর ভেবে নিজেকে
হারায় পুঞ্জীভূত মাল,
আশা দিগন্ত দূরে সরে গিয়ে
ভেঙ্গে পড়ে পুষ্প ডাল।
নীতি কথা সাময়িক কচলায় মুখে
নিংড়ায় গিয়ে আড়াল,
নিজেকে জেতানোর জন্য মারে
শতবার মিথ্যার চাল।
