মোঃ আশতাব হোসেন
ফ্রেব্রুয়ারি মাস ফিরে এলে
নদীর স্রোত প্রবল হয়
বয়ে চলে বুকের মাঝে
সেটি হলো কষ্ট নদী।
আপন অধিকার রক্ষার্থে
ঝাঁঝরা হয় বুলেটাঘাতে
রফিক শফিক বরকত জব্বার
সেখান থেকেই সৃষ্টি নদী!
শ্রদ্ধাভরে ছালাম জানাতে
কাব্য পত্র পাঠিয়ে দিলাম
বাংলা মায়ের আঙ্গিনা জুড়ে
ভাষা শহীদের স্মৃতির প্রতি!
মান করোনা শহীদের আত্মা
আমরা অযোগ্য ব্যর্থ ভাই,
আজও পারিনি ফলাতে মাঠে
বাংলা ভাষার সফল ফসল।
মিনতি করছি শহীদ আত্মা
অভিশাপ দিবেনা কিন্তু,
তাহলে সবাই হয়ে অপরাধী
কষ্টের পাথর তরল হয়ে
বয়ে চলবে বেগে নিরবধি!
