✍️শুভ্রাংশু ভাদুড়ী

চোখেতে ঠুলি আর
কানেতে গুজে তুলো
বলে পারিনা শুনতেv
আওয়াজ এক ফোঁটাও।।
আচ্ছা চেষ্টা করেছো কি?
নিস্তব্ধতার নিশ্বাস শুনতে?
কি বললে পাওনি?
কেনো মিথ্যা বলো?
তবু যদি তাই হয়ে তবে
চোখের ঠুলি আর
কানের তুলো খুলে______
কান পাতো প্রকৃতির কোলে
শুনবে তবে নিস্তব্ধতার নিশ্বাস।
শুনতে পাবে নিস্তব্ধতার চিৎকার।
তাতে ঘুচবে তোমার অহংকার মণ
হৃদয় হবে টুকরো টুকরো।।
শুধু নিস্তব্ধতা ঘোচাতে পারে
সকল আত্য অহঙ্কার ____
সকল কালিমার মেঘ।।
তাই বলি মণ দিয়ে শোনো
নিস্তব্ধতার নিশ্বাস খানি
নিস্তব্ধতার চিৎকার খানি।।
দেখবে তালে চোখে বাঁধতে
হবেনা ঠুলি খানি
গুজতে হবেনা তুলো
এমনিতেই জানতে পারবে
কোনটা ঠিক কোনটা ভুল
শুনতেও পাবে নিস্তব্ধতার নিশ্বাস।।

পশ্চিমবঙ্গ -ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *