✍️বিন্দাস ভার্গব

সম্প্রীতি আজ ধুলোয় মিশেছে
ভেঙেছে হৃদয় খাঁচা
গণতন্ত্র কি আজ বিপন্ন হচ্ছে۔۔۔۔
প্রজাতন্ত্র কি একা ?

বাকস্বাধীনতা লোপ পেয়েছে
সোশ্যাল মিডিয়ায় সব বন্দি
মোমবাতি মিছিলে আগুন ঝরিয়ে
বাস্তব করছে অলিখিত এক সন্ধি ।

ভাত ঘুমে আসন্ন সমাজ আজ
ডেকেছে সর্বনাশ
কলমে তাই বারুদ ভরেছি
বিদ্রোহ তেই সব নাশ ।

পাড়ায় পাড়ায় উড়ছে ধ্বজা
ওড়ায় ভারতবাসী
গণতন্ত্র কি আজ বিপন্ন হয়েছে ?
প্রজাতন্ত্রের কি হবে ফাঁসি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *