নাগেশ্বরী প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল স্নাতক মাদ্রাসার ১লা আগস্ট মঙ্গলবার সকাল ১১ঘটিকায় অত্র মাদ্রাসার হলরুমে ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জায়েদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্তিতি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহ আলম, সহ সভাপতি আশরাফুল আলম, অভিভাবক সদস্য আব্দুল মুত্তালেব, শহিদুল ইসলাম সহ অন্যান্য অভিভাবক সদস্য বৃন্দ।

অঅনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা, সহযোগিতায় ছিলেন, সহকারী শিক্ষক আব্দুস শাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থীদের হাতে জুনিয়র শিক্ষার্থীরা কিছু উপহার তুলে দেয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *