বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে ১ মাদককারবারীকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শেখ হাসিনা ধরলা ব্রিজ পূর্ব পার্শ্ব থেকে ফুলবাড়ীর যতিন্দ্রনারায়ন এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আল আমিন (৩০) কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *