ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট )দুপুরে নলছিটি – বরিশাল সড়কে অভিযান পরিচালনা করেন ভ্রাম‍্যমাণ আদালতের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সমাপ্তি রায়।

তিনি বলেন,ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *