ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে পারিবারিক জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে পাল্টাপাল্টি মামলা এবং এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদের প্রেক্ষিতে ১৮ আগষ্ট শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ওয়াহেদ আলী মাষ্টার মৃত্যুবরণ করলে তার সম্পত্তি ২ পুত্র,৫ কন্যা ও স্ত্রীর মধ্যে বন্টন করার পর ভুরুঙ্গামারীতে ্একটি বাসার ১ শতাংশ জমি নিয়ে জিইয়ে থাকা দীর্ঘদিনের বিরোধ নিয়ে পাল্টাপাল্টি ৫টি মামলা ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটে।এরই প্রেক্ষিতে উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন,ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন,তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষের সাথে সাথে কথা বলেন ।তদন্তকালে তিনি বাদী বিবাদী উভয় পক্ষকে পারিবারিক বিরোধ দ্রুত মিমাংসা করে নেয়ার আহবান জানান।https://www.youtube.com/watch?v=L89tK2GIg-o
ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুরুঙ্গামারী থানায় রাত্রিকালিন রোলকলে সকল অফিসার ও ফোর্সদের সদাশয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব প্রতিপালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের নির্দেশনা প্রদান করেন।
