মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে ও মাদকের ভয়াবহতা রোদে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই র্যালি ও আলোচনা সবার আয়োজন করেন। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভুরুঙ্গামারী কলেজ মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ বাবুল আক্তার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমীন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সজীবুর রহমান সজীব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
