ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ২রা সেপ্টেম্বর শনিবার দুই মাদক ব‍্যাবসায়ী আটক হয়েছে । আটককৃত মাদক ব্যবসায়ীরা পৌর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে শহরের কুমার পট্টি এলাকায় সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাক্তার পট্টি এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃলিটন হোসেন লিটু (৬০) কে ৮ বোতল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে মামলা নম্বর ২।

অন্য দিকে ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকা থেকে রাত ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাজা সহ এক মাদক ব্যবসায়ী আটক হয় ।
আটককৃত মাদক ব‍্যাবসায়ী কিফাইত নগর এলাকার মোঃ মনির হাওলাদারের ছেলে মোঃ মোহন হাওলাদার (সোহাগ)২৭।

এবিষয়ে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি ) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ৫০০গ্রাম গাজাসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার রাতেই ঝালকাঠি সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৩।
মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন