ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে ২০২৬) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ” শীর্ষক এ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা । তিনি কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সময় সতর্কতা, লবণ প্রয়োগের সঠিক নিয়ম এবং দীর্ঘসময় চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন -এর ফিল্ড সুপারভাইজার ওবায়দুর হক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি , বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মাদ্রাসার প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হয়। তাই সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
